শিক্ষক-পরিচ্ছন্নতাকর্মীদের হাত ধরে বিশ্বকাপে ইতালি

শিক্ষক-পরিচ্ছন্নতাকর্মীদের হাত ধরে বিশ্বকাপে ইতালি

ইতালি মূলত ফুটবলের জন্যই পরিচিত। ইউরোপের দেশটিতে এবার ছড়িয়ে গেছে ক্রিকেটের উন্মাদনাও। প্রথমবারের মতো বিশ্বআসরের কোনো মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ইতালি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা। ঐতিহাসিক এই জয়ে দেশটির জার্সি গায়ে প্রতিনিধিত্ব করেছেন অভিবাসী, পরিচ্ছন্নতাকর্মী, ফিজিওথেরাপিস্ট আর স্কুলশিক্ষকরা।

ইতালির ক্রিকেট ইতিহাস প্রায় ২০০ বছরের পুরোনো। এসি মিলান, জেনোয়া কিংবা তুরিনোর মতো ক্লাবগুলো ফুটবল পরাশক্তিতে পরিণত হওয়ার আগেই শুরু করেছিল ক্রিকেট কার্যক্রম। তবে দেশটি সেটা ধরে রাখতে পারেনি। একসময় তো আড্রিয়াটিক সমুদ্রপাড়ে মনফালকোন শহরে ব্যাট-বলের এই খেলাকে নিষিদ্ধই করে দিলেন মেয়র। শহরে ক্রিকেট খেললেই গুনতে হতো ১০০ ইউরো জরিমানা। অথচ সেই ক্রিকেটই তাদের এনে দিয়েছে সাফল্য।

বিজ্ঞাপন

ইতালির এই অর্জন নতুন করে বিপ্লব ঘটিয়েছে দেশটির ক্রিকেটে। আর সে বিপ্লব এসেছে মূলত অভিবাসীদের হাত ধরে। যার অধিকাংশই এশিয়ান। বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তান থেকে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন ইউরোপের এই দেশে। আছে প্রোটিয়া, ইংলিশ, আর অস্ট্রেলিয়ান। পেশাতেও ছিল বৈচিত্র্য। ইতালির এই ইতিহাস রচনায় বৈচিত্র্য কোচিং স্টাফেও। দলটির সাবেক কোচ আর ক্রিকেটার গ্যারেথ বার্গ এই সমন্বয়ে মূল ভূমিকা রেখেছেন। প্যানেলের ভিন্ন তিনজনের অভিজ্ঞতা আছে তিনটি ভিন্ন সহযোগী দেশকে বিশ্বকাপে তোলার ব্যাপারে।

ইতালির রোমে ক্রিকেটের প্রচলন বেশি। দেশের উত্তরাঞ্চলে ক্রিকেট খেলা হয় বেশি। যেখানে আনুমানিক ক্লাবের সংখ্যা ১০৮ আর এর সঙ্গে জড়িত সাড়ে তিন হাজারের বেশি ক্রিকেটার। মাত্র ৫০ হাজারের কাছাকাছি ক্রিকেট খেলুড়ে মানুষের দেশটিই এবার মাতাবে ভারত ও শ্রীলঙ্কার মাঠ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন