সাফ চ্যাম্পিয়নশিপ

শিরোপা জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

শিরোপা জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

সালে প্রথম ও শেষবারের মতো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর গত ২৩ বছর ধরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে পারেনি তারা। এবার ঘরের মাঠে সাফের আসর। এবার শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ ফুটবল দল। আত্মবিশ্বাসের সঙ্গেই শিরোপা জয়ের অভিন্ন লক্ষ্যের কথা জানালেন বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি। আজ রাজধানীর একটি হোটেলে জার্মান বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রেরই কোচ বললেন, ‘আমাদের আত্মবিশ্বাস আছে যে লড়াই করতে পারব এবং লক্ষ্য অর্জন করতে পারব।’ আগের ম্যাচের ভুল শুধরে মাঠে নামছে বাংলাদেশ। সাফের আগে কোনো প্রস্তুত ম্যাচ খেলতে না পারলেও দল চ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করেন ডুলি।

শিরোপা জয়ের লক্ষ্য নির্ধারণ করলেও বাংলাদেশের জন্য পথটা সহজ হবে না। সেটি জানেন কোচ ডুলিও। তিনি বলেন, ‘প্রতিটি দলের বিপক্ষেই আমাদের প্রমাণ করতে হবে যে আমরা এই টুর্নামেন্ট জিততে চাই।’ ঘরের মাঠ আর পরিচিত দর্শকদের সামনে খেলবে বাংলাদেশ। এই হোম অ্যাডভান্টেজ বাংলাদেশকে বাড়তি প্রেরণা উৎস হবে। তবে দর্শক প্রত্যাশার চাপ যে থাকবে সেটি অস্বীকার করা যাবে না। তবে সেই চাপকে জয় করতে চান ফুটবলাররা। সংবাদ সম্মেলনে নিয়মিত মুখ জামাল ভূঁইয়ার পরিবর্তে অধিনায়ক হিসেবে হাজির হওয়া তপু বর্মণ জানালেন, চাপ থাকলেই ভালো খেলা যায়। ম্যাচ জয়ের জন্যই মাঠে নামবেন তারা।

বিজ্ঞাপন

টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম পরীক্ষা ভুটান ম্যাচ। আগামীকাল সাফের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। আপাতত এই ম্যাচের দিকেই ফোকাস দিচ্ছে বাংলাদেশ। তপু বললেন, সবাইকে জয় উপহার দিতে চান তারা। অবশ্য এই ম্যাচে খেলছেন না বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় নাম হামজা চৌধুরী। তার অনুপস্থিতিতে ভুটানকে হারানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। তপু বলেন, ‘হামজাকে অনেক মিস করব। তার মতো নেতৃত্ব আমাদের দলে খুবই প্রয়োজন। সে যেভাবে আমাদের গাইড করে, সেটা বিশেষ কিছু। তবে আমরা আগে থেকেই জানি, সূচির কারণে প্রথম ম্যাচে তাকে পাব না। আমাদের কাজ হবে পথটা তার জন্য সহজ করে দেওয়া, অর্থাৎ ভুটানের বিপক্ষে জেতা। সে যেন জয়ী দলের সঙ্গে যোগ দিতে পারে, আমরা সেটাই চাই।’

এদিকে হঠাৎ ফুটবল দলের অধিনায়ক পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে কোচ ডুলি বলেছেন, দলের অধিনায়ক হিসেবে একজন রক্ষণভাগের খেলোয়াড়কে চান তিনি। যে খেলোয়াড় পেছন থেকে পুরো দলকে সুসংগঠিত করবে। সেই কাজটি তপু খুব ভালো ভাবেই করতে পারবেন বলে বিশ্বাস ডুলির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন