ওসাকার হৃদয় ভেঙে এমবোকো চ্যাম্পিয়ন

ওসাকার হৃদয় ভেঙে এমবোকো চ্যাম্পিয়ন

এসেছিলেন ওয়াইল্ড কার্ড নিয়ে। ঘরে ফিরলেন ট্রফি হাতে। অবিশ্বাস্য লাগছে, তাই না! এমন অবাক করা পারফরম্যান্সই উপহার দিয়েছেন ভিক্টোরিয়া এমবোকো। কানাডিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হলেন প্রথমবারের মতো।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ শিরোপাও তার। মন্ট্রিলের ফাইনালে ১৮ বছরের এ কানাডিয়ান হারিয়েছেন চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাওমি ওসাকাকে।

প্রথম সেট অবশ্য দাপটের সঙ্গে ৬-২ ব্যবধানে জিতে নিয়েছিলেন জাপানিজ তারকা ওসাকা। পিছিয়ে পড়লেও হাল ছেড়ে দেননি এমবোকো।

প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে ৬-৪ ও ৬-১ গেমে পরের দুই সেট জিতে আসরের শ্রেষ্ঠত্ব নিজের করে নেন কানাডিয়ান এ তরুণী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন