সমালোচনার মুখে ‘টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’

সমালোচনার মুখে ‘টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’

ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে সম্মান জানিয়ে ‘পতৌদি ট্রফি’র নামকরণ করা হয় ‘টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’। এ নিয়ে কড়া সমালোচনা করেন সাবেক ভারতীয় ক্রিকেটাররা। ২০ জুন লিডসে শুরু হতে যাওয়া ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজের এই নামকরণ করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বিজ্ঞাপন

ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার সমালোচনা করে বলেন, ‘পতৌদি ট্রফি বাতিলের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। এটা ভারতের ইতিহাস এবং ক্রিকেট সংস্কৃতির সঙ্গে যুক্ত। যেকোনো ভারতীয় ক্রিকেটারকে যদি ভবিষ্যতে ট্রফির নাম দেওয়া হয়, তাহলে তার উচিত পতৌদির সম্মানে তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করা।’

মনসুর আলি খান পতৌদি ভারতের অন্যতম সেরা অধিনায়ক ছিলেন। তিনি ৪৬টি টেস্ট খেলে করেন ২৭৯৩ রান। ছয়টি সেঞ্চুরি ও ১৬টি ফিফটির মালিক এই ব্যাটার ২০১১ সালে মারা হন। তার বাবা ইফতিখার আলি খান পতৌদিও ভারতীয় দলের অধিনায়ক ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন