পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও সংযুক্ত আরব আমিরাত সফরে যাবে বাংলাদেশ দল। আমিরাত সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। এই সিরিজ খেলতে আজ সকাল ও সন্ধ্যায় দুই ভাগে ক্রিকেটাররা আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো আয়োজিত হবে আগামী ১৭ ও ১৯ মে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই সিরিজ শেষে আগামী ২১ মে পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল। তবে সিরিজ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় বাংলাদেশ দল পাকিস্তানে যাবে কি না সেটা নিশ্চিত নয়। তবে পিসিবির পাঠানো সবশেষ সূচিতে বিসিবি দল পাঠাতে সম্মত হলে আরব আমিরাত থেকে পাকিস্তানে যাবেন লিটন দাস-শেখ মাহেদিরা। ওই সফর না হলে দেশে ফেরত আসবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

