লজ্জার রেকর্ডে বিজয়ের পাশে লিটন

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

লজ্জার রেকর্ডে বিজয়ের পাশে লিটন
লিটন দাস

সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। ব্যাট হাতে একের পর এক হতাশা উপহার দিচ্ছেন এই তারকা ক্রিকেটার। এবার একটি লজ্জাজনক রেকর্ডে এনামুল হক বিজয়ের পাশে বসলেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী বিপক্ষে ইনিংস ওপেন করতে নামেন লিটন। ৫ বল মোকাবেলা করলেও খানের খাতা খুলতে পারেননি। তাসকিন আহমেদের করা ইনিংসের দ্বিতীয় ওভারে ইয়াসির আলির হাতে ক্যাচ দেন দিনাজপুরের এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

বিপিএল ক্যারিয়ারে টপঅর্ডারে এ নিয়ে ১০ম বারের মতো কোনো রান না করে আউট হলেন লিটন। এতোদিন রেকর্ডটি ছিল বিজয়ের দখলে। বিপিএলে ১ থেকে ৩ নম্বরে পজিশনে ব্যাট করতে নেমে ১০ বার রানের খাতা খোলার আগেই সাজঘরে হাঁটেন কুষ্টিয়ার এই ডানহাতি ব্যাটার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...