চার বছর পর টেস্টে ফিরছেন জোফরা আর্চার, এমনই গুঞ্জন ক্রিকেটপাড়ায়। ইতোমধ্যে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে ডারহামের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন করেছেন এই ফাস্ট বোলার।
১০ নম্বরে ব্যাট করতে নেমে ৩১ রানও করেছেন ইংল্যান্ডের গতি তারকা। তাতে জোরাল হচ্ছে ভারতের বিপক্ষে পরবর্তী টেস্টে ফেরার গুঞ্জন।
আর্চার সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২১ সালে। এরপর থেকে সাদা বলের ক্রিকেটে নিয়মিত দেখা গেলেও টেস্ট ক্রিকেটে আর দেখা যায়নি। ইনজুরি প্রবণতার কারণেই নিজেকে সরিয়ে রেখেছিলেন সাদা পোশাকের খেলা থেকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

