বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতে দল পেলেন স্পিনার তাইজুল ইসলাম। তাকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা) দলে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস।
তাইজুল দল পেলেও অবিক্রিত থেকে গেছেন আইপিএল মাতানো মোস্তাফিজুর রহমান। এই নিলামে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস ও তাইজুল ছাড়া আরও নাম দিয়েছিলেন তানজিম হাসান, তানজিদ হাসান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
বিজ্ঞাপন
এসএ টোয়েন্টির চতুর্থ আসর শুরু হবে আগামী ২৩ জানুয়ারি এবং চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেবে মোট ছয়টি দল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

