অবসর ভেঙ্গে ফের ক্রিকেটে ফিরছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রস টেলর। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই ব্যাটার ফিরছেন সামোয়ার হয়ে খেলতে। ২০২৬-টি টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া-পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে খেলবেন তিনি। যা অক্টোবরে ওমানে অনুষ্ঠিত হবে।
মায়ের সূত্রে সামোয়ার সঙ্গে সম্পর্ক ৪১ বছর বয়সী টেইলরের। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আনুষ্ঠানিকভাবে আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, আমি নীল জার্সি গায়ে ক্রিকেটে সামোয়ার প্রতিনিধিত্ব করবো। এই সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত, স্কোয়াডে যুক্ত হয়ে আমি মাঠে ও বাইরে নিজের অভিজ্ঞতা ছড়িয়ে দিতে চাই।’
২০০৬ থেকে ২০২২ পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ১১২ টেস্ট, ২৩৬ ওয়ানডে ও ১০২ টি-টোয়েন্টি খেলে ১৮ হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন টেইলর। তিন সংস্করণের দেশের অন্যতম সফল ব্যাটারও তিনি। টি-টোয়েন্টিতে এখনও নিউজিল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

