৩০তম পুরুষ ও ২৫তম নারী জাতীয় ভলিবল প্রতিযোগিতার মূল পর্বের খেলা শুরু হয়েছে। গতকাল মূল পর্বের খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। আগামী ৩০ জুন পর্যন্ত চলবে প্রতিযোগিতা।
মূল পর্বের প্রথম দিন পুরুষ বিভাগের তিনটি ম্যাচ হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ২৫-০৯, ২৫-১৭, ২৫-১৪ পয়েন্টে ৩-০ সেটে বগুড়া জেলাকে হারায়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫-০৯, ২৫-১৬, ২৫-১৭ পয়েন্টে ৩-০ সেটে হারায় কুষ্টিয়া জেলাকে।
বিজ্ঞাপন
নারী বিভাগে বাংলাদেশ পুলিশ ২৫-১৭, ২৫-১৩, ২৫-১৯ পয়েন্টে ৩-০ সেটে সাতক্ষীরা জেলার বিপক্ষে জিতেছে। আজ পুরুষ বিভাগে চারটি এবং নারী বিভাগে দুটি ম্যাচ রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

