৫ ফেডারেশনে নতুন কমিটি

৫ ফেডারেশনে নতুন কমিটি

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বেশকিছু ফেডারেশনের কমিটি ভেঙে দিয়ে নতুন করে গঠন করা হয়েছে। তারই অংশ হিসেবে এবার আরও পাঁচ ফেডারেশনের কমিটি ভেঙে দিলো জাতীয় ক্রীড়া পরিষদ।

সবশেষ কমিটি ভেঙে দেওয়া ফেডারেশনগুলো হলো জুড়ো, সাইক্লিং, হ্যান্ডবল, অ্যামেচার এবং রাগবি। ইতোমধ্যে ফেডারেশনগুলোর জন্য নতুন কমিটি নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বিজ্ঞাপন

রাগবি ফেডারেশনের সভাপতির দায়িত্ব পেয়েছেন জনাব আব্দুল্লাহ আল জহির স্বপ্নন। সাধারণ সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয়েছে জনাব আখতার জামানকে।

অ্যামেচার রেসলিংয়ের সভাপতি করা হয়েছে ব্রিগেরিয়ার জেনারেল ফকরুদ্দিন হায়দার, এনডিইউ, পিএসসি (অবঃ) কে। সাধারণ সম্পাদকের পদে বসানো হয়েছে জনাব মাহবুবুল আমিন জীবনকে। জুডো ফেডারেশনের সভাপতি হয়েছে জনাব ফিরোজ আহমেদ। সাধারণ সম্পাদকের হিসেবে নেওয়া হয়েছে বেগম সৈয়দ জান্নাত আরাকে।

হ্যান্ডবলের সভাপতির পদে বসেছেন মেজর জেনারেল সারোয়ার ফরিদ। সাধারণ সম্পাদক হয়েছে জনাব সালাহউদ্দিন আহমেদ। অন্যদিকে সাইক্লিং ফেডারেশনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে জনাব সাইফুল ইসলামকে। একই ফেডারেশনের সাধারণ সম্পাদকের ভূমিকায় নেওয়া হয়েছে জনাব আবু হেনা মস্তফা কামালকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন