এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে সিঙ্গাপুর। তার আগে হ্যাভিয়ের কাবরেরার দলকে যেন একটা বার্তাই দিয়ে রাখল তারা।
গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরেছে সিঙ্গাপুর। বিশান অ্যাক্টিভ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে তারা। নিজেদের মাঠে সিঙ্গাপুরের এই জয়ের কারিগর ইখসান ফান্দি। দুইবার জালের দেখা পান এই ফরওয়ার্ড। বাকি গোলটি করেন আমিরুল আদলি। মালদ্বীপের হয়ে ব্যবধান বাড়ান আহমেদ রিজুভান।
ম্যাচের ৩২ মিনিটের মধ্যেই তিন গোলের দেখা পায় সিঙ্গাপুর। স্বাগতিকদের হয়ে হেডে দুটি গোল করেন ইখসান। প্রথমটা কর্নার থেকে পাওয়া বলে। এরপর ফ্রি কিক থেকে তার মাথাস্পর্শী বল ঠিকানা খুঁজে নেয়।
বিরতির পর মাঝমাঠে সিঙ্গাপুরের দূর্বলতার সুযোগ নিয়ে বারবার আক্রমণ শানায় মালদ্বীপ। কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতার কারণে বারবার হতাশ হতে হয়েছে সফরকারী দলকে। তাই শেষদিকে স্পট কিক থেকে রিজুভানের গোল কেবল আফসোসই বাড়িয়েছে তাদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

