মেজর লিগ সকারে (এমএলএস) দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। জোড়া গোল যেন তার নিত্য সঙ্গী হয়ে গিয়েছে। সর্বশেষ তিন ম্যাচে জোড়া গোলের পর আজ নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষেও জোড়া গোল করে রেকর্ডে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ২-১ গোলে জয় পেয়েছে তার দল ইন্টার মিয়ামিও।
এই ম্যাচে জোড়া গোল করার মধ্যে দিয়ে এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করলেন মেসি। মেসির এই গোলের মিশন শুরু হয় মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে। এরপর কলম্বাস, মন্ট্রিয়ল এবং সর্বশেষ নিউ ইংল্যান্ডের বিপক্ষেও জোড়া গোল। তাতে এমএলএসে মেসির গোল হলো ১৫ ম্যাচে ১৪টি। শীর্ষে আছেন ন্যাশভিলের স্যাম সারিজ (১৬ গোল)।
মেসি আজ দুটি গোলই করেছেন ম্যাচের প্রথমার্ধে। ২৭তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে দারুণ শটে প্রথম গোলটি করেন। এরপর ৩৮তম মিনিটে সার্জিও বুসকেটসের নিজের দ্বিতীয় গোলটি পেয়েছেন। এই জয়ে তার দল লিগে টানা পাঁচ ম্যাচে অপরাজিত আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

