নেপালের জালে প্রথমার্ধে দুই গোল

নেপালের জালে প্রথমার্ধে দুই গোল

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে শুরু। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দাপট অব্যাহত রাখলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। আসরের ফেভারিট নেপালের বিপক্ষে প্রথমার্ধে শেষে দুই গোলে এগিয়ে আছে আফঈদা খন্দকারের দল।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় বাংলাদেশ। তাতে ফলাফল আসে ১৩তম মিনিটে। সিনহা শিখার দারুণ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৩৭ মিনিটে শান্তির ক্রসে গোল করে ব্যবধান বাড়ান আগের ম্যাচে হ্যাটট্রিক করা সাগরিকা।

চার দলের এই রাউন্ড-রবিন ভিত্তিক আসরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। মোট ছয় ম্যাচের এই লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জিত হবে। প্রতিদ্বন্দ্বী চার দল—বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন