আগামী শনিবার থেকে একসঙ্গে দুটি আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা শুরু হচ্ছে ঢাকায়। এ প্রতিযোগিতায় ভারত, ইরান, কুয়েত, শ্রীলংকা, মালয়েশিয়া ও স্বাগতিক বাংলাদেশের খেলোয়াড়রা খেলবেন। এরমধ্যে একটি ছেলেদের পিএসএ চ্যালেঞ্জ ট্যুর এবং অন্যটি মেয়েদের ডব্লুএসএফ ও পিএসএ স্যাটালাইট টুর্নামেন্ট। যার পোশাকি নাম আরএফএল-এসিআই ষষ্ঠ আন্তর্জাতিক বাংলাদেশ স্কোয়াশ ওপেন টুর্নামেন্ট।
এ বছর বাংলাদেশের জাতীয় দলের শাহাদাৎ, রনি ও সুমন এবং বয়স ভিত্তিক দলের উদীয়মান স্কোয়াশ খেলোয়াড় বিকেএসপির সাইমুন, আমিনুল, পারভেজ ও সেনাবাহিনীর আপন ও আজিজের সঙ্গে খেলবেন ইরান, ভারত, শ্রীলংকা, কুয়েত ও মালয়েশিয়ার আটজন পেশাদার স্কোয়াশ খেলোয়াড়।
পাশাপাশি মেয়েদের স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের মারজান, চাঁদনী, নাবিলা, উর্দূ, মেঘনা, জুই, মানিকা ও পূজা রানীসহ প্রথম সারির ১৩ জন নারী খেলোয়াড় খেলবেন মালয়েশিয়ার জমজ বোন পেশাদার নারী স্কোয়াশ খেলোয়াড় ভিনিকা ও ভার্টিকা এবং ইরানের রামজানজাদে নামিনি নারগোলের সঙ্গে।
প্রতিযোগীতা দুটির খেলা ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, আর্মি অফিসার্স মেস ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্কোয়াশ কোর্টে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সাধারন সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

