লর্ডস টেস্টে স্বাগতিক ইংল্যান্ড প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ৩৮৭ রান। জবাবে ব্যাট হাতে নেমে অতিথি ভারতের প্রথম ইনিংসও থেমে যায় ইংলিশদের সমান ৩৮৭ রানে। এ যেন সেয়ানে সেয়ানে লড়াই। ২১৬৮টি টেস্টের মধ্যে মাত্র আটটি ম্যাচে প্রথম ইনিংসে দুদলের সংগ্রহ ছিল সমান। লর্ডস টেস্টে নবম বার এমন ঘটনা জন্ম দিল ইংল্যান্ড-ভারত। ১৯১০ সালে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড টেস্টে প্রথম এমনটা দেখা গিয়েছিল।
দুদলেরই প্রথম ইনিংসে পুঁজি ছিল সমান ১৯৯ রান। এর আগে শেষবার এমন ঘটেছিল ২০১৫ সালে লিডসে- ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টে। দুদল সংগ্রহ করেছিল সমান ৩৫০ রান। ১০ বছর পর ফের এমন দেখা গেল লর্ডসে।
মাঝে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (২২২ রান, কানপুর, ১৯৫৮), নিউজিল্যান্ড-পাকিস্তান (৪০২ রান, অকল্যান্ড, ১৯৭৩), ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া (৪২৮ রান, জ্যামাইকা, ১৯৭৩), ইংল্যান্ড-ভারত (৩৯০ রান, বার্মিংহাম, ১৯৮৬), ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড (৫৯৩ রান, অ্যান্টিগা, ১৯৯৪) এবং ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া (২৪০ রান, অ্যান্টিগা, ২০০৩) টেস্টেও এমনটা দেখা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

