ব্যর্থ চ্যাম্পিয়নস ট্রফি শেষে আজ রাত ১১ টায় বাংলাদেশে ফিরবে বাংলাদেশ দল। পাকিস্তান থেকে দুবাই হয়ে আজ দেশে ফিরছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে গিয়েছিল বাংলাদেশ দল। তবে কোনো ম্যাচেই জয় পায়নি নাজমুল হোসেন শান্তর দল। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল মুশফিক-শান্তদের। তবে বৃষ্টির কারণে কোন বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয় ম্যাচটি।
বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচের কল্যাণে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ দল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

