চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ৩২৫ রান জড়ো করেছে আফগানিস্তান। দলটির এই পুঁজির পেছনে সবচেয়ে বড় ভূমিকা ইব্রাহিম জাদরানের।
সর্বোচ্চ ১৭৭ রানের ইনিংস খেলেন জাদরান। ১৪৬ বলে ১২ চারের পাশাপাশি ৬টি ছয় মারেন এই ওপেনার। এটা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। আগের রেকর্ডটি ছিল বেন ডাকেটের দখলে। চলমান আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার।
আফগানিস্তানের পুঁজিতে আজমতউল্লাহ ওমরজাইয়ের অবদান ৪১ রান। ৩১ বল খেলেন তিনি। সমান ৪০ রান করে এনে দেন হাসমতউল্লাহ শাহিদি ও মোহাম্মদ নবি। যদিও বল কম খেলেন শেষেরজন। এই ইনিংস খেলতে ২৪ বল মোকাবেলা করেন সাবেক অধিনায়ক। বিপরীতে শাহিদি খেলেন ৬৭ বল। ইংল্যান্ডের হয়ে ৬৪ রানে ৩ উইকেট নেন জোফরা আর্চার। ২ ব্যাটারকে ফেরান লিয়াম লিভিংস্টোন। ২৮ রান খরচ করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তানের ইনিংস: ৩২৫/৭ (৫০ ওভার): ইব্রাহিম জাদরান ১৭৭, আজমতউল্লাহ ওমরজাই ৪১, মোহাম্মদ নবি ৪০, শাহিদি ৪০; আর্চার ৩/৬৪; লিভিংস্টোন ২/২৮
টস: আফগানিস্তান (ব্যাট)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

