আগস্টে অনূর্ধ্ব-২৩ দলের প্রীতি ম্যাচ

বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন

বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন

আগামী ৩ থেকে ৯ সেপ্টেম্বর ভিয়েতনামে রয়েছে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই। বাছাই পর্বে স্বাগতিক ভিয়েতনামের সঙ্গে সিঙ্গাপুর ইয়েমেনের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে এই বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে বাইরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের বয়সভিত্তিক দলটি। পাশাপাশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে ৫ দিন আগেই ভিয়েতনামে যাবে বাংলাদেশ দল।

বিজ্ঞাপন

গতকাল বুধবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ ও ২২ আগস্ট বাইরানেই হবে প্রীতি ম্যাচ দুটি। এর আগে দেশি কোচের অধীনে ক্যাম্প গড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন