ম্যানসিটির জয়, জুভেন্টাসের গোল উৎসব

ভালভার্দের পেনাল্টি মিস, আল হিলালে আটকে গেল রিয়াল

ভালভার্দের পেনাল্টি মিস, আল হিলালে আটকে গেল রিয়াল


ক্লাব বিশ্বকাপের শুরুটা ভালো হলো না রিয়াল মাদ্রিদের। নিজেদের প্রথম ম্যাচে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা। জেতার সুযোগ থাকলেও ফেদে ভালভার্দের পেনাল্টি মিসে তিন পয়েন্ট পাওয়া হয়নি মাদ্রিদের রাজাদের।

ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে বুধবার ম্যাচটিতে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। এটাই ছিলো রিয়ালের ডাগআউটে জাভি আলোনসোর প্রথম ম্যাচ। ম্যাচে দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। গনজালো গার্সিয়া রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন রুবেন নেভেস।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই আক্রমণ শাণায় বল আল হিলাল। মিলিনকোভিচ-সাভিচের বুলেট গতির শটটি ঝাঁপিয়ে রুখে দেন থিবো কোর্তোয়া। দশম মিনিটে। মার্কোস লিওনার্দোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

আক্রমণের ধারা অব্যাহত রেখে ১৯তম মিনিটে এগিয়েই গিয়েছিল আল হিলাল। তবে রেনান লোদি অফসাইডে থাকায় বেঁচে যায় আলোনসোর দল। রিয়াল এগিয়ে যায় ৩৩তম মিনিটে।

প্রবল চাপে ঘর সামলাতেই হিমশিম খাচ্ছিল রেয়াল মাদ্রিদ। তেমন কোনো আক্রমণই শাণাতে পারছিলেন না ভিনিসিউস-রদ্রিগোরা। রদ্রিগোর দারুণ এক পাস পেয়ে দলকে এগিয়ে নেন স্প্যানিশ ফরোয়ার্ড গার্সিয়া।

খানিকবাদেই পেনাল্টিতে সমতা টানে আল হিলাল। ডি-বক্সে লিওনার্দোকে ফাউল করে বসেন রাউল আসেন্সিও। সফল স্পট কিকে সমতা টানেন রুবেন নেভেস। তাতে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় রিয়াল। একের পর এক আক্রমণ করে যায় তারা। তারই ধারায় নির্ধারিত সময়ে ৩ মিনিট বাকি থাকতে জয়ের মোক্ষম সুযোগ পেয়ে যায় তারা। ৮৭তম মিনিটে আল হিলালের ডি-বক্সে ফ্রান গার্সিয়া ফাউলের শিকার হলে, ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভালভার্দের দুর্বল শট ঝাঁপিয়ে আটকে দেন আল হিলাল গোলরক্ষক বোনো।

বিজ্ঞাপন

ক্লাব বিশ্বকাপের ম্যাচ জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ম্যানসিটি ২-০ গোলে হারিয়েছে আরব আমিরাতের ক্লাব উইদাদ কাসাব্লাঙ্কাকে।জুভেন্টাস ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতারের আল আইনকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন