অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুত হচ্ছেন বাংলাদেশের জুনিয়র হকি খেলোয়াড়রা। নারী ও পুরুষ দলের অনুশীলন চলছে বিকেএসপিতে। কোচ মওদুদুর রহমান শুভর অধীনে পুরুষ দল এবং জাহিদ হোসেন রাজুর অধীনে নারী দলের খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। আগামী ৩ থেকে ১৩ জুলাই চীনের দাজহু শহরে হবে বয়সভিত্তিক হকি টুর্নামেন্টটি। এরই মধ্যে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়েছে।
আসন্ন টুর্নামেন্টে খেলছে না ভারত। পুরুষ বিভাগে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে তাদের প্রতিপক্ষ স্বাগতিক চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। অবশ্য ‘বি’ গ্রুপে ছয়টি দল খেলছে। এই গ্রুপে মালয়েশিয়া, জাপান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান পরস্পরের বিপক্ষে লড়বে।
২০১৭ জুনিয়র এশিয়া কাপে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। তবে এবারই প্রথম অংশ নিচ্ছে নারী দল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

