পাকিস্তানকে রায়নার কটাক্ষ

পাকিস্তানকে রায়নার কটাক্ষ

পাকিস্তানকে নিয়ে কটাক্ষ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে দক্ষিণ আফ্রিকার কাছে পাকিস্তানের ৯ উইকেটের পরাজয় দেখে রায়না সমাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক উসকে দিয়েছেন।

সাবেক ভারতীয় ক্রিকেটার লেখেন, ‘ফাইনালে কী অসাধারণ একটা ইনিংস খেলল ডি ভিলিয়ার্স। পুরো উড়িয়ে দিল বিপক্ষকে। আমরা খেললেও পাকিস্তানকে এভাবেই গুঁড়িয়ে দিতাম। তবে সবার আগে দেশকে বেছে নিয়েছি।’

বিজ্ঞাপন

পহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে এই প্রতিযোগিতায় দু’টি ম্যাচ থেকেই নাম তুলে নেয় ভারত। প্রথমে গ্রুপ পর্বের খেলা থেকে নাম তুলে নেয়। দুই দলই এক পয়েন্ট পায়। এর পর সেমিফাইনালে দুই দেশ মুখোমুখি হওয়ার সময়েও ভারত খেলতে চায়নি। পাকিস্তান উঠে যায় ফাইনালে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন