স্বস্তির জয়ে নকআউটে চেলসি

স্বস্তির জয়ে নকআউটে চেলসি

‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইএস তিউনিসের বিপক্ষে হার এড়ালেই চলতো চেলসির। যদিও ড্রয়ের অপেক্ষা করেনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। তিউনিসের বিপক্ষে ৩-০ গোলের স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলতে পৌঁছে গেছে এনজো মারেস্কার শিষ্যরা।

লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাবের বিপক্ষে জিতে টুর্নামেন্ট শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্ল্যামেঙ্গোর কাছে হেরে যায় চেলসি। তিন ম্যাচ শেষে তাদের সংগ্রহ ছয় পয়েন্ট। সাত পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউটে পা রেখেছে ফ্ল্যামেঙ্গো।

বিজ্ঞাপন

তিউনিসের চাইতে শক্তির বিচারে যোজন যোজন এগিয়ে চেলসি। মাঠের পারফরম্যান্সেও সেটার স্বাক্ষর রেখেছে ব্লুজরা। ৭৫ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলমুখে ১৬টি শট নেয় জায়ান্টরা। এর মধ্যে সাতটি লক্ষ্যে রেখেছে।

প্রথম গোলের জন্য প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চেলসিকে। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে তোসিন আদারাবায়ো চেলসিকে এগিয়ে নেন। দুই মিনিটের মাথায় ব্যবধান বাড়ান লিয়াম দিলাপ। যোগ করা সময়ের সপ্তম মিনিটে চেলসির হয়ে তৃতীয় তথা শেষ গোলটি করেন জর্জ। রাউন্ড অব সিক্সটিনে আগামী ২৯ জুন বেনফিকার বিপক্ষে মাঠে নামবে চেলসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন