ভূটানের বিপক্ষে হামজা-ফাহামিদুলকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ

ভূটানের বিপক্ষে হামজা-ফাহামিদুলকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ

ভূটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি মাঠে নেমেছে বাংলাদেশ। দলে আছেন হামজা চৌধুরী। অপেক্ষা ফুরিয়েছে ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামের। নতুন সূচনায় দেশের জার্সিতে অভিষেক হয়েছে তার।

ভুটানের বিপক্ষে কাবরেরার একাদশে আছেন মিতুল মারমা, সাদ উদ্দিন, তপু বর্মণ, তাজ উদ্দিন, সোহেল রানা, হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, জামাল ভূঁইয়া, কাজেম শাহ ও রাকিব হোসেন।

বিজ্ঞাপন

মার্চে ভারতের বিপক্ষে খেলা একাদশ থেকে পরিবর্তন এসেছে মোট ৫টি। বাদ পড়েছেন শাকিল তপু, জনি, হৃদয়, মোরছালিন ও শাহরিয়ার ইমন। হামজা, ও ফাহমিদুল ছাড়া একাদশে এসেছেন তাজ উদ্দিন, কাজেম শাহ ও জামাল ভূঁইয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন