ফাইনাল হলো ফাইনালের মতো। চার-ছক্কার বৃষ্টিতে জমে উঠে শিরোপা নির্ধারণী ম্যাচ। ব্যাটিংয়ে ঝলক দেখিয়ে সেঞ্চুরি হাঁকান এবি ডি ভিলিয়ার্স। তার শতকের ওপর ভর করেই পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। জয়টা এসেছে ১৯ বল হাতে রেখে।
এজবাস্টনে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। ৫ উইকেটের বিনিময়ে গড়ে ১৯৫ রানের বড় স্কোর। ওপেনার শারজিল খান খেলেন ৭৬ রানের চমৎকার এক ইনিংস। নিজের ৪৪ বলের ইনিংসটি সাজান ৯ বাউন্ডারি ও ৪ ছক্কায়। সঙ্গে উমর আমিন ৩৬, আসিফ আলী ২৮ ও শোয়েব মালিক ২০ রান এনে দেন।
জবাবে দক্ষিণ আফ্রিকার হয়ে তিন অঙ্কের দেখা পান এবি ভিলিয়ার্স। ৬০ বলে ১২ বাউন্ডারি ও ৭ ছক্কায় খেলেন ১২০* রানের হার না মানা দারুণ এক ইনিংস। আর জেপি ডুমিনি ৫০* রান করে অপরাজিত থেকে যান। তাতেই ১৬.৫ ওভারে ১৯৭ রান তুলে জয়ের বন্দরে পা রাখে প্রোটিয়ারা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৯৫/৫, ২০ ওভার (শারজিল ৭৬, আমিন ৩৬*; আরনেল ২/৩২ ও ভিলজোয়েন ২/৩৮)।
দক্ষিণ আফ্রিকা : ১৯৭/১, ১৬.৫ ওভার (ডি ভিলিয়ার্স ১২০*, ডুমিনি ৫০*; আজমল ১/৩২।
ফল : দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: এবি ডি ভিলিয়ার্স।
টুর্নামেন্ট সেরা: এবি ডি ভিলিয়ার্স।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

