এবার বাংলাদেশ ফুটসাল দলে নাম লেখালেন কানাডা প্রবাসী রাহবার খান। তাকে নিয়েই ৫৩ সদস্যের প্রাথমিক ফুটসাল দল গঠন করেছে ফুটবল ফেডারেশন। চার বছর আগে কিরগিজস্থানে তিন জাতি টুর্নামেন্টে খেলতে এসেছিলেন রাহবার।
বাংলাদেশের হয়ে ফিলিস্তিনের বিপক্ষে খেলেছেনও তিনি। তাছাড়া ঘরোয়া ফুটবলও মাতান এই প্রবাসী। এবার ফুটসাল দলে জায়গা করে নিলেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।
দলে রাহবারের অর্ন্তভুক্তি প্রসঙ্গে ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘রাহবার ফুটবলের পাশাপাশি ফুটসালও অনেক ভালো খেলে। ফরোয়ার্ড পজিশনে ওর পারফরম্যান্স অনেক ভালো। ওর সঙ্গে কথা বলে দলে ডাকা হয়েছে। শিগগিরই ঢাকায় এসে দলের সঙ্গে অনুশীলন করবে রাহবার।’
আগামী সেপ্টেম্বরে এএফসি এশিয়ান ফুটসাল বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। অভিষেক আসরে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান ও স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

