উইন্ডিজও বিপদে

সিলস-শামার ঝড়ে ১৮০ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া

সিলস-শামার ঝড়ে ১৮০ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া

ব্রিজটাউনে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ের মুখে পড়ে গেছে অস্ট্রেলিয়া। জেডেন সিলস-শামার জোসেফের পেস ঝড়ে ২২ রান তুলতেই নাই হয়ে যায় ৩ উইকেট।

বিজ্ঞাপন

চতুর্থ ইনিংসে খাজা ও হেডের ৮৯ রানের জুটিতে বিপদ খানিকটা কাটিয়ে উঠে অজিরা। তবে সবকটি উইকেট হারিয়ে ১৮০ রানে গুটিয়ে গেছে অতিথিরা। শেষ দিকে প্যাট কামিন্সের ব্যাট থেকে আসে ২৮ রান। জেডেন সিলস ফাইফার পেয়েছেন। আর শামার জোসেফ নিয়েছেন ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজও। ২০ ওভারে ৫৭ রান তুলতেই স্বাগতিকরা হারিয়ে ফেলেছে ৪ উইকেট। ক্যারিবীয়রা এখনো ১২৩ রানে পিছিয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৮০/১০, ৫৬.৫ ওভার (হেড ৫৯, খাজা ৪৭, কামিন্স ২৮; সিলস ৫/৬০ ও শামার ৪/৪৬)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৫৭/৪, ২০ ওভার (কিং ২৩ ব্যাটিং, কার্টি ২০; স্টার্ক ২/৩৫)।

*প্রথম দিন শেষে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন