চ্যাম্পিয়নস ট্রফি

ফাইনালে অনিশ্চিত হেনরি

ফাইনালে অনিশ্চিত হেনরি

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার দৌড়ে এগিয়ে ম্যাট হেনরি। তারকা এই পেসার ৪ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ভারতের বিপক্ষে রোববারের ফাইনালের আগে স্বাভাবিকভাবেই তার কাছে বাড়তি প্রত্যাশা রয়েছে নিউজিল্যান্ডের।

বিজ্ঞাপন

কিন্তু ফাইনাল মঞ্চস্থ হওয়ার আগে দুশ্চিন্তায় পড়েছে কিউই শিবির। কেননা শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে অনিশ্চিত হয়ে গেছেন হেনরি। লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে কাঁধে চোট পেয়েছেন ডানহাতি এই ফাস্ট বোলার।

প্রোটিয়া ব্যাটার হেইনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান হেনরি। পরে মাঠে ফিরে দুই ওভার বোলিংও করেন। এমনকি ডাইভ দিয়ে ফিল্ডিংও করেছেন ৩৩ বছরের এই পেসার। ফাইনালে হেনরিকে পাওয়ার প্রত্যাশা করেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

কিন্তু কিউই কোচ গ্যারি স্টিড দিয়েছেন দুঃসংবাদ, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক বিষয় হলো, সে মাঠে ফিরে বোলিং করেছে। আমরা স্ক্যান করানোর পাশাপাশি তাকে নিয়ে আরো কাজ করেছি। এই ম্যাচে খেলার জন্য তাকে সবরকম সুযোগই দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে তার (হেনরি) অবস্থাটা অজানা।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন