শেষ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

শেষ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

সোমবার (৩ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম সভা অনুষ্ঠিত হয়। দুপুরে শুরু হওয়া এই সভায় বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন অন্যতম।

রাজধানীর পূর্বাচলে নির্মিত হওয়ার কথা ছিল শেখ হাসিনা স্টেডিয়ামের। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের কারণে স্টেডিয়ামটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এবার স্টেডিয়ামটির নতুন নামকরণ করা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড।

বিজ্ঞাপন

স্টেডিয়ামের জন্য শেখ হাসিনা সরকারের কাছ থেকে ৩৭ একর জমি নেয় নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন সাবেক বোর্ড। সরকার পতনের পর বিসিবি সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ। বিসিবিতে এসেই শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের ঘোষণা দেন তিনি।

সোমবারের সভায় বাংলাদেশ দলের দুই কোচ ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে চুক্তি ছিল তাদের। এছাড়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন