আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈদের দিনে জুডোতে পদক পেল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

ঈদের দিনে জুডোতে পদক পেল বাংলাদেশ

বাংলাদেশে আজ শনিবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এ দিনে পদক জিতে ঈদের আনন্দ আরো দ্বিগুণ করেছেন বাংলাদেশের জুডোকোরা। নেপালের কাঠমান্ডুতে আমন্ত্রণমূলক জুডো টুর্নামেন্টে তিনটি পদক জেতেন তারা।

নেপাল জুডো ফেডারেশনের আয়োজনে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশের ৬ জন জুডোকা। শনিবার ৬ জনের মধ্যে চারজন নামেন পদক জয়ের লড়াইয়ে। এর মধ্যে তিনজন নিশ্চিত করেছেন পদক।পদকের মধ্যে দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ এসেছে।

বিজ্ঞাপন

নেপালের রাজধানী কাঠমান্ডুতে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে বাংলাদেশের ৪ জন খেলোয়াড় পদকের লড়াইয়ে কোর্টে নামেন।

মেয়েদের অনূর্ধ্ব-১৮ ৫৩+ ওজন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন আজিজা আলেয়া লিয়ন। এছাড়া বালক ক্যাডেট ৬২+ ইভেন্টে স্বর্ণ জেতেন উসাচিং মারমা বিজয়। দিনের শেষ ইভেন্ট ব্রোঞ্জ জিতেছে রেমি হাসি।

নেপালের আয়োজনে হওয়া এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালসহ বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করছেন। আগামীকাল বাংলাদেশ দলের আরও দুইজন খেলোয়াড় পদকের লড়াইয়ে মাঠে নামবেন। বাংলাদেশ দলের মোট ৬ জন বিকেএসপির খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...