ভুটানে ম্যাচসেরা শামসুন্নাহার

ভুটানে ম্যাচসেরা শামসুন্নাহার

ভুটান ফুটবল লিগ খেলতে গিয়ে নৈপুণ্য দেখাচ্ছেন শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। দুজনই গোল পেয়েছেন। বুধবার বাংলাদেশি এই দুই ফুটবলারের ঝলকে জিতল রয়েল থিম্পু সিটি। তারা ৪-০ গোলে হারায় উগেন একাডেমিকে।

খেলার প্রথমার্ধে থিম্পু সিটি ৩-০ গোলে এগিয়ে ছিল। শামসুন্নাহার শুরুতে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর তহুরা করেন চতুর্থ গোলটি। অন্য দুটি গোল করেন স্থানীয় ফুটবলার। এক গোল করেই ম্যাচসেরা হলেন শামসুন্নাহার।

বিজ্ঞাপন

সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাইয়েও দুর্দান্ত ফুটবল খেলেছেন শামসুন্নাহার ও তহুরা। তারা দুজনে ৬টি গোল করেন। এবার এ দুজন একসঙ্গে ভুটান লিগে একই ক্লাবে খেলছেন। সামনের ম্যাচগুলোতে আরো ভালো কিছু করার প্রত্যয় তাদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন