জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উদযাপনে আয়োজিত ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন বিমান বাংলাদেশের এমডি এন্ড সিইও মহোদয় জনাব ড. সাফিকুর রহমান।

পদ্মা ,মেঘনা, যমুনা ও কর্ণফুলী নামের চারটি দল নিয়ে আয়োজিত হয় প্রীতি ম্যাচ। চার দলের মধ্যে থেকে ফাইনালে উত্তীর্ণ হয় পদ্মা ও মেঘনা। ফাইনালে টান টান উত্তেজনায় জয়ের জন্য শেষ ওভারে পাঁচ রান দরকার হয় মেঘনার। প্রয়োজনীয় রান তুলে ১১৮ রানের লক্ষ্যে পৌঁছে অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা। রানার্সআপ হয় পদ্মা। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাব্বি।

অনুষ্ঠান শেষে বিমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সুপরিচিত মুখ জনাব শাকিল মেরাজ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিমানের কর্মী ও জাতীয় ক্রিকেটার জনাব সানওয়ার হোসেন , হাসানুজ্জামান (ঝাড়ু) সহ একদল তরুণের সমন্বয়ে গঠিত কমিটি টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব পালন করে। ম্যাচ আম্পায়ারিং করছেন বিমান কর্মী ও বিসিবি অনুমোদিত আম্পায়ার জনাব হায়দার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

