ইউএস ওপেন গলফ

ম্যাকলরয়-শেফলারের বাজে শুরু

ম্যাকলরয়-শেফলারের বাজে শুরু

ইউএস ওপেন গলফের দুই ফেভারিট স্কটি শেফলার আর ররি ম্যাকলরয়। কিন্তু টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই বাজে শুরু করেছেন বিশ্বের শীর্ষ এই দুই গলফার। ওকমন্ট কান্ট্রি ক্লাবে মাস্টার্স চ্যাম্পিয়ন ম্যাকলরয় পারের চেয়ে ৪ শট বেশি খেলে ফেলেছেন। নবম হোল পর্যন্ত ম্যাকলরয়ের স্কোর ছিল পারের চেয়ে দুই শট কম। কিন্তু পরে চারটি বোগি ও একটি ডাবল বোগি পাওয়ায় ৭৪ শট খেলে ফেলেন। আর শেফলার প্রথম রাউন্ডে খেলেছেন পারের চেয়ে ৩টি শট বেশি। আর তিনি বোগি মেরেছেন পাঁচটি। খারাপ খেলেছেন আরও অনেকে। টুর্নামেন্টের ১৫৬ জন খেলোয়াড়ের মধ্যে মাত্র ১০ জন খেলেছেন পারের চেয়ে কম শট। পারের চেয়ে ৪ শট কম খেলে শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের জে স্পাউন। আর পারের চেয়ে তিন শট কম খেলে দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার থার্স্টন লরেন্স।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন