কোহলি-সূর্যকুমারকে ছাড়িয়ে শীর্ষে সিকান্দার রাজা

কোহলি-সূর্যকুমারকে ছাড়িয়ে শীর্ষে সিকান্দার রাজা

ভারতের বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের রেকর্ড ভেঙে দিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হওয়ার রেকর্ড গড়েছেন রাজা।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ বার ম্যাচ সেরা হয়েছেন রাজা। ১৬ বার করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে কোহলি এবং সূর্যকুমার। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে রাজাই এখন সর্বাধিক ম্যাচ সেরার মালিক।

বিজ্ঞাপন

তবে সামগ্রিকভাবে, মালয়েশিয়ার ভিরানদীপ সিং ১০২ ম্যাচে ২২ বার ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হয়ে শীর্ষে রয়েছেন। যদিও মালয়েশিয়া আইসিসির পূর্ণ সদস্য দেশ নয়।

সর্বাধিক ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ (আইসিসি পূর্ণ সদস্য দেশ)
সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) – ১৭ বার
বিরাট কোহলি (ভারত) – ১৬ বার
সুর্যকুমার যাদব (ভারত) – ১৬ বার
মোহাম্মদ নবি (আফগানিস্তান) –১৪ বার
রোহিত শর্মা (ভারত) –১৪ বার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন