চলমান এশিয়া কাপের মিশন শেষ হলেও দেশে ফিরছে না বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে খেলতে সংযুক্ত আরব আমিরাতেই রয়ে গেছেন লিটন দাসরা। আফগানিস্তানের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতেই হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
বিজ্ঞাপন
২ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। শারজা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।
একই ভেন্যুতে ৩ অক্টোবর দ্বিতীয় ও ৫ অক্টোবর হবে তৃতীয় টি-টোয়েন্টি। এরপর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের ৩টি ম্যাচ হবে যথাক্রমে ৮, ১১ ও ১৪ অক্টোবর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

