জাতীয় বক্সিংয়ে প্রবাসী জিনাত

জাতীয় বক্সিংয়ে প্রবাসী জিনাত

২৬ জুলাই থেকে শুরু হয়েছে ৩১তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৭ম জাতীয় নারী বক্সিং প্রতিযোগিতা। এবারের জাতীয় নারী বক্সিংয়ে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।

২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত জিনাত বিভিন্ন আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন। দুবছর আগে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন এই নারী বক্সার। তবে তেমন সুবিধা করতে পারেননি।

বিজ্ঞাপন

জাতীয় বক্সিংয়ে জিনাতের অংশ নেওয়া প্রসঙ্গে বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস জানান, ‘জিনাত গুডউইল ক্লাবের পক্ষ থেকে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ৫২ কেজি ওজন শ্রেণিতে খেলবেন তিনি। বাংলাদেশে এটি তার প্রথম অংশগ্রহণ। সাম্প্রতিক সময়ে তার আন্তর্জাতিক সাফল্যের জন্য ৩০ জুলাই প্রতিযোগিতার সমাপনী দিন তাকে সম্মাননা জানানো হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন