মেজর লিগ ক্রিকেটে নেতৃত্বে পুরান-ম্যাক্সওয়েল

মেজর লিগ ক্রিকেটে নেতৃত্বে পুরান-ম্যাক্সওয়েল

মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) এমআই নিউইয়র্কের নেতৃত্ব পেয়েছেন সদ্য অবসর নেওয়া ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরান। কায়রন পোলার্ডের জায়গায় দায়িত্ব পেয়েছেন তিনি। ২০২৩ সাল থেকেই এই দলে খেলছেন পুরান।

অন্যদিকে, একই লিগের আরেক দল ওয়াশিংটন ফ্রিডমের নেতৃত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল। স্টিভ স্মিথের জায়গায় দায়িত্ব নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মেজর লিগ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন ওয়াশিংটন ফ্রিডম। আগের আসরে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এবারের আসরেও আগের আসরের মতো ছয়টি দল অংশ নেবে।

২০২৫ সালের আসর মাঠ গড়াবে ১৩ জুন। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রিডম ও ইউনিকর্নস। ১২ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে যুক্তরাষ্ট্রের এই ক্রিকেট আসরের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন