ক্যারিয়ারের শেষ সময়ে এসেও দাপট কমছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। ফুটবল মাঠের পাশাপাশি আয়ের রেকর্ডেও সবাইকে ছাড়িয়ে চূড়ায় অবস্থান করছেন পর্তুগিজ তারকা। যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোর্বসের ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী খেলোয়াড়দের তালিকায় শীর্ষে আছেন রোনালদো। চমক দেখিয়েছেন বার্সেলোনার তরুণ তারকা স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। তিনি আছেন শীর্ষ দশে।
ফোর্বসে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে ফুটবলারদের সম্মিলিত আয় ৯৪ কোটি ৫০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৪৫৯ কোটি টাকা। আল নাসরের সঙ্গে আরো দুই বছরের নতুন চুক্তি করা রোনালদো ২০২৫-২৬ মৌসুমে এই ক্লাব থেকে আয় করবেন ২৩ কোটি ডলার। বিভিন্ন স্পনসরশিপ থেকে আসবে আরো পাঁচ কোটি ডলার। সব মিলিয়ে তার আয় দাঁড়াবে ২৮ কোটি ডলার। কর ও এজেন্টের ফি বাদেই এই অর্থ আয় করবেন রোনালদো।
বার্সার ১৮ বছর বয়সি তারকা ইয়ামাল সর্বোচ্চ আয়কারীর এই তালিকায় শীর্ষ ১০ জনের মধ্যেই আছেন। ফোর্বস জানিয়েছে, অ্যাডিডাস, কোনামি ও পাওয়ারেডের সঙ্গে চুক্তিতে ইয়ামালের আয় বেড়ে দাঁড়িয়েছে চার কোটি ৩০ লাখ ডলার। এ তালিকায় শীর্ষে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আছেন দুইয়ে। তার আনুমানিক আয় ১৩ কোটি ডলার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

