বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী তিন আসরের ফাইনালে ভেন্যু হিসেবে লর্ডসকেই এগিয়ে রেখেছে আইসিসি। ২০৩১ সাল পর্যন্ত ‘ক্রিকেটের মক্কা’তেই হতে পারে সবগুলো ফাইনাল।
যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কারা হতে যাচ্ছে আগামী তিন আসরের ফাইনালের আয়োজক। জুলাইয়ে সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক সভায় জানা যাবে চূড়ান্ত আয়োজকের নাম। ২০২৭ সালের ফাইনালের জন্য আগের সভার ভোট পড়েছিল ইংল্যান্ডের পক্ষেই।
ফাইনালের জন্য ইংল্যান্ডের লর্ডসকে এগিয়ে রাখার কারণ হচ্ছে আবহাওয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয় জুন মাসের মাঝামাঝি। এই সময়ে ভারতের অধিকাংশ জায়গায় বর্ষা মৌসুম চলে। ইংল্যান্ডের আবহাওয়া এই সময় বেশ ভালো থাকে। তাতে খেলা ভেসে যাওয়ার সম্ভাবনা কম। তাই আইসিসি কর্তাদের প্রথম পছন্দ ইংল্যান্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

