এশিয়া কাপ আর্চারিতে পঞ্চম বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারিতে পঞ্চম বাংলাদেশ

সিঙ্গাপুরে চলমান এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে বাছাইপর্বে পুরুষ রিকার্ভের দলীয় ইভেন্টে ১৪ দলের মধ্যে পঞ্চম হয়েছে বাংলাদেশ। আব্দুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহা মিলে ১৯৬০ স্কোর গড়েন। তাই প্রথম রাউন্ডে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফিলিপাইনকে।

অন্যদিকে, পুরুষ রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে ভালো খেলেছেন আলিফ। ৫৪ জনের মধ্যে ৬৬২ স্কোর নিয়ে সপ্তম হয়েছেন বাংলাদেশের এই আর্চার। এ ছাড়া ৬৫০ স্কোর নিয়ে রামকৃষ্ণ ২১তম, ৬৪৮ স্কোর নিয়ে রাকিব ২৩তম ও ৬৪১ স্কোর নিয়ে সাগর ৩৩তম হয়েছে।

বিজ্ঞাপন

নারী রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মনিরা আক্তার। তিনি ৬২৯ স্কোর নিয়ে ২৩তম হয়েছেন। মিশ্র দলীয় ইভেন্টে তার সঙ্গে জুটি বেঁধেছেন আলিফ। এই ইভেন্টে ১৬ দেশের মধ্যে ১২৯১ স্কোর নিয়ে নবম স্থানে বাংলাদেশ।

নারী কম্পাউন্ডের ব্যক্তিগত ইভেন্টে পুষ্পিতা জামান ১২তম, বন্যা আক্তার ২২তম ও কুলসুম আক্তার মনি হয়েছেন ৩৬তম। দলীয় ইভেন্টে বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে। মিশ্র দলীয় ইভেন্টে হিমু বাছাড় ও পুষ্পিতা বাছাই শেষ করেন পঞ্চম স্থানে থেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন