বাকবিতণ্ডায় জড়িয়ে শাস্তির মুখে আলকারাজ

বাকবিতণ্ডায় জড়িয়ে শাস্তির মুখে আলকারাজ

সিনসিনাটি ওপেনে ম্যাচ চলাকালীন আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ। এই ঘটনায় শাস্তি হতে পারে টেনিসে র‍্যাংকিংয়ের দুই নম্বর খেলোয়াড়ের।

টুর্নামেন্টের শেষ ষোলোয় লুকা নার্ডির বিপক্ষে খেলতে গিয়ে চেয়ার আম্পায়ার গ্রেগ অ্যালেন্সওয়ার্থের সঙ্গে তর্কে জড়িয়ে টুর্নামেন্টের নিয়ম ভঙ্গ করেন আলকারাজ। অবশ্য বিশ্বের দুই নম্বর টেনিস তারকা সরাসরি সেটে জিতে কোয়ার্টারে উঠে গেছেন।

বিজ্ঞাপন

ম্যাচের প্রথম সেট চলাকালীন আম্পায়ার আলকারাজকে তার পানির বোতলে থাকা লোগো ঢেকে ফেলার নির্দেশ দেন। আয়োজক ও স্পনসরের চুক্তি অনুযায়ী কোর্টে অন্য প্রতিষ্ঠানের লোগো প্রদর্শন নিষিদ্ধ। এ সময় আলকারাজ ক্ষোভ প্রকাশ করে জানান, ‘আমার কোনো দোষ নেই, এটা আপনাদের দায়িত্ব। আমি লোগো ঢাকব না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন