শ্রীলঙ্কার টেস্ট দলে দুই পরিবর্তন

শ্রীলঙ্কার টেস্ট দলে দুই পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচক প্যানেল। প্রথম টেস্টের দল থেকে দুটি পরিবর্তন এনেছে লঙ্কানরা।

গল টেস্ট খেলে অবসরে গেছেন তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এছাড়া প্রথম টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে পেসার মিলান রত্নায়েকেকে।

বিজ্ঞাপন

এই দুইজনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে দুনিথ ওয়েল্লালাগে ও বিশ্ব ফার্নান্দোকে। আগামী ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কা দল: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, পবন রত্নায়েকে, কাসুন রাজিথা, প্রবাথ জয়সুরিয়া, আকিলা ধনঞ্জয়া, দুনিথ ওয়েল্লালাগে, সোনাল দিনুশা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, ইশিতা ভিজেসুন্দরা, থারিন্দু রত্নায়েকে ও পসিন্দু সুরিয়াবান্দারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন