আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

খেলাধুলায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নজর ক্রীড়া প্রতিমন্ত্রীর

স্পোর্টস রিপোর্টার

খেলাধুলায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নজর ক্রীড়া প্রতিমন্ত্রীর

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সাক্ষাৎকালে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

ক্রীড়া বিনিময়, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও উঠে আসে আলোচনায়। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে স্পোর্টস ডিপ্লোমেসিকে কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে একটি সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন দুই প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্রীড়াকে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের উপস্থিতি ও গ্রহণযোগ্যতা বাড়ানোর বিষয়টি আলোচনার অন্যতম প্রধান দিক ছিল।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: