বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ দিয়ে ২২ বছর পর টেস্ট ক্রিকেট ফিরতে পারে অস্ট্রেলিয়ার ডারউইনে। ২০২৬ সালে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচ হতে যাচ্ছে নর্দার্ন টেরিটরির এই শহরে।
এই সিরিজটি আয়োজনের লড়াইয়ে ডারউইন, ম্যাকাই, কেয়ার্নস ও টাউন্সভিল। তবে ডারউইনের নানা সুযোগ-সুবিধা বিবেচনায় সেখানেই হতে পারে বাংলাদেশের একটি ম্যাচ।
বিজ্ঞাপন
এফটিপি অনুযায়ী বাংলাদেশের এই সফর হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার মূল টেস্ট ভেন্যুগুলোর কোনো দুটিতেই হয়তো খেলা হতো। তবে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশেষ একটি টেস্ট ম্যাচের কারণে বাংলাদেশের সফর তাই এগিয়ে আনা হয়েছে ২০২৬ সালের জুলাই-অগাস্টে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

