প্রথম প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দ্বিতীয় তথা শেষ প্রীতি ম্যাচে আগামী ২ মার্চ মুখোমুখি হবে তারা।
গত অক্টোবরে নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ ৷ এর ৪ মাস পর বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো মাঠে নামে পিটার বাটলারের দল। লম্বা বিরতির পর মাঠে নেমে প্রথমার্ধেই ২ গোল হজম করে বাংলাদেশ। অষ্টাদশ মিনিটে এলিজাবেথ ফরশের কল্যাণে এগিয়ে যায় আরব আমিরাত। ১০ মিনিট পর জর্জিয়া গিবসনের গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা।
৩৫ মিনিটে স্পট কিকে জালে বল জড়িয়ে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান অধিনায়ক আফঈদা। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় সফরকারী দল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য চেষ্টা করে তারা। কিন্তু সফল হতে পারেনি। উলটো আরও এক গোল হজম করে বসে অতিথিরা। আরব আমিরাতের হয়ে শেষ গোল করেন আক্রমণভাগের খেলোয়াড় জর্জিয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

