শ্রীলঙ্কায় নতুন অধ্যায়ের খোঁজে এনামুল

শ্রীলঙ্কায় নতুন অধ্যায়ের খোঁজে এনামুল

জাতীয় দলের দরজা এনামুল হক বিজয়ের জন্য 'ম্যাজিকাল ডোর'-এর মতো রহস্যময়। কখন দলে ফিরেন কখন বাদ পড়েন নিজেও জানেন না। দীর্ঘ সময় দলের বাইরে থাকা বিজয় সাম্প্রতিক সময়ে আবারও ফিরেছেন দলে। জাতীয় দলের টেস্ট স্কোয়াডের অংশ হয়ে যাচ্ছেন শ্রীলঙ্কা। এই সফর তার জীবনে নতুন অধ্যায়ের মতো। ফেসবুক পোস্টে তেমনটাই জানালেন এই ব্যাটার।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা যাত্রার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজয় লেখেন, 'আমি ১৬ বছর বয়সে জাতীয় দলের হয়ে প্রথম বিদেশ সফরে গিয়েছিলাম। এরপর থেকে নতুনভাবে প্রতিবার বিদেশ সফর আমাকে একই অনুভূতি দেয়। এই সফর কিংবা খেলার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।'

বিজয় আরো লেখেন, 'আমার সতীর্থদের সঙ্গে সফর করা একটি দুর্দান্ত অভিজ্ঞতা। আমি আমার দেশের প্রতিনিধিত্ব করতে পেরে সর্বদা গর্বিত। আমার সকল বন্ধুবান্ধব এবং পরিবারের কাছে এই যাত্রার জন্য দোয়া চাই। এটি আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। আশা করি এই সফর দিয়ে জীবনে নতুন অধ্যায়ের সূচনা হবে।'

বিজয় ক্যারিয়ারে টেস্ট খেলেছেন হাতেগোনা। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সুযোগ পেরে করেছিলেন ৩৯ রান। এরপর নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে মোটামুটি চেনা ছন্দে ছিলেন। শ্রীলঙ্কা সফরে এবার ধারাবাহিকতা ধরে রাখার পালা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন