ভারতের বিপক্ষে বাংলাদেশের ইনিংসের শুরুতেই ব্যাটিং ধ্বস নামে। দলীয় ৩৫ রানে প্যাভিলিয়নে হাঁটে দলটির ৫ ব্যাটার। সেই ব্যাটিং ধ্বসের পর তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিকের ব্যাটে প্রতিরোধ গড়েছে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখার সময় ষষ্ঠ উইকেটে ৮৪ রান যোগ করেছেন জাকের ও তাওহীদ। দুজনই ব্যক্তিগত ৪২ রান নিয়ে উইকেটে টিকে আছেন। শুরুর ধ্বসের পর এখন তাই তাদের দিকে তাকিয়ে বাংলাদেশ।
এর আগে ইনিংসের প্রথম ওভারে ফিরে যান সৌম্য সরকার। রানের খাতা খুলতে পারেননি এই বাঁহাতি ওপেনার। পরের ওভারে নাজমুল হোসেন শান্তকেও হারায় বাংলাদেশ। সৌম্যর মতো শান্তও কোনো রান করতে পারেননি।
ইনিংসের সপ্তম ওভারে তৃতীয় ধাক্কা খায় বাংলাদেশ। এ যাত্রায় বিদায় নেন ৫ করা মেহেদি হাসান মিরাজ। অক্ষর প্যাটেলের করা নবম ওভারের দ্বিতীয় বলে ফিরে যান তানজিদ হাসান তামিম। ২৫ রান করেন এই ওপেনার। পরের বলে বিদায় নেন মুশফিকুর রহিম। রানের খাতা খুলতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

