ফুটবল খেলোয়াড়রা টানা খেলে যান, এ নিয়ে তাদের অনেক অভিযোগ ছিল। এবার সেটা আমলে নিয়ে ম্যাচের মাঝে ছুটির নিশ্চয়তা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এখন থেকে দুটি ফুটবল ম্যাচের মধ্যে ন্যূনতম ৭২ ঘণ্টার বিরতি (৩ দিন) এবং দুই মৌসুমের মাঝে তিন সপ্তাহের ছুটি পাবেন তারা। এ বিষয়ে ফিফা ও খেলোয়াড়দের ইউনিয়নগুলো একটি বৈঠক করেছে।
বিজ্ঞাপন
বৈঠক শেষে বিবৃতিতে বলা হয়, ‘সভায় খেলোয়াড়দের স্বাস্থ্য-সংক্রান্ত (পুরুষ ও নারী উভয়) মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ম্যাচগুলোর মধ্যে অন্তত ৭২ ঘণ্টা বিশ্রাম বাধ্যতামূলক থাকা উচিত এবং প্রত্যেক মৌসুম শেষে খেলোয়াড়দের জন্য কমপক্ষে ২১ দিনের একটি বিশ্রাম বা ছুটির ব্যবস্থা থাকতে হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

