দীর্ঘ ২৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইসিসির কোনো বড় মঞ্চের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতে টেস্ট র্যাংকিংয়েও উন্নতি করেছে টেম্বা বাভুমার দল।
সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। বর্তমানে দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১৪। ১১৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ইংল্যান্ড। ১২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।
বিজ্ঞাপন
চতুর্থ স্থানে রয়েছে ভারত। নিউজিল্যান্ড পঞ্চম আর বাংলাদেশ নবম স্থানে। এর আগে, ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রোটিয়ারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

