ভুটানে অনূর্ধ্ব ১৭ নারী দল

ভুটানে অনূর্ধ্ব ১৭ নারী দল

ব্যস্ত সময় যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবলে। এক মাসের কিছু বেশি সময়ের ব্যবধানে ইতিহাস গড়ে বাংলাদেশের দুটি নারী দল এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে- জাতীয় দল এবং অনূর্ধ্ব ২০ দল। তারই ধারাবাহিকতায় এবার ব্যস্ততা শুরু হলো অনূর্ধ্ব ১৭ দলের।

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫- এ অংশ নিতে ভুটান পৌঁছেছে বাংলাদেশ। টুর্নামেন্টটিতে অংশ নিতে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটের একটি ফ্লাইটে ঢাকা ছাড়ে বয়সভিত্তিক নারী দলটির সদস্যরা।

বিজ্ঞাপন

দুপুরে ভুটানের রাজধানী থিম্পুতে অবতরণ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলকে বহনকারী বিমানটি। সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টটি শুরু হবে আগামী ২০ আগস্ট। টানা ১১ দিনের মাঠের লড়াই শেষে ৩১ আগস্ট টুর্নামেন্টটির পর্দা নামবে।

আপাতত বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোনো ব্যস্ততা নেই। অবসর সময়ে ভুটানের এএফসি চ্যাম্পিয়নস লিগে রয়েল থিম্পু ক্লাবের জার্সিতে খেলবেন জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার ও মাঝমাঠের খেলোয়াড় স্বপ্না রাণী। অনূর্ধ্ব ১৭ দলের সঙ্গে একই ফ্লাইটে ভুটান গেছেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন